• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা রুমেন আটক।

bilatbanglanews.com
প্রকাশিত September 22, 2026
সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা রুমেন আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এডভোকেট খায়রুল কবির রুমেন কে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিদের অন্যতম এডভোকেট খায়রুল কবির রুমেন। মামলা নং ৩৪। মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টার দিকে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে আটক করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির জানান সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট রুমেন মঙ্গলবার বিকালে ঐ মামলার হাজির হওয়ার জন্য এসেছিলেন পরবর্তীতে আজ হাজির না হয়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বসে সহকর্মীদের সাথে বসা ছিলেন। তার উপস্থিতি টের পেয়ে সাদা পোশাকের একদল পুলিশ আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিলে এক পর্যায়ে সন্ধা সাড়ে ৬ টার দিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য সহকর্মীরা মোটরসাইকেল যোগে তাকে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় সোপর্দ করেন।

এডভোকেট খায়রুল কবির রুমেন নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক পিপি এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।