{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ডেবিল-বালু খেকো হাজী স্বপনকে পূনরায় গ্রেফতার ও বিতর্কিত ওসি মো. মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাতক পৌর শহরের পশ্চিম বাজারে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেনের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম
উদ্দিন সালমান, ব্যবসায়ী আব্দুল মোনেম মামনুন, আকবর আলী, বাবুল আহমেদ, শিপন মিয়া, এনাম খান ও মোস্তাক আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, ব্যবসায়ী সালেহ আহমদ, আতিকুর রহমান তালুকদার, সম্রাট বর্ধন, নোমান ইমদাদ কানন, মো.দিলোয়ার হোসেন, গোলাম দস্তগীর জীবন, বিপ্লব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন, গত রোববার রাতে চিহ্নিত ডেবিল, বালু খেঁকো চক্রের প্রধান হোতা, চোরাকারবারি হাজী স্বপনকে ছাতক পৌর শহরের
তাহির প্লাজা এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে আটক করে ছাতক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর থানার ওসি মিজানুর রহমানের কৌশলে তাকে রোগী বানানো হয় এবং রফাদফা ঠিকঠাক করে সিলেটে নিয়ে বা রাস্তায় তাকে ছেড়ে দেয়া হয়। মোটা অংকের উৎকোচ পেয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে বক্তারা উল্লেখ করেন এবং আওয়ামী লীগ নেতা ওই ডেবিল স্বপনের কাছ থেকে ওসি মিজানুর রহমান নিয়মিত মাসোহারা নিতেন বলেও বক্তব্যে বলেন তারা।
বক্তারা আরো বলেন, আওয়ামী দোসর এ ওসি’র বিরুদ্ধে ডেভিল লালনের বেশ অভিযোগ সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বক্তারা দাবি করেন অবিলম্বে হাজী স্বপনকে গ্রেফতার এবং ছাতক থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হোক।
হাজী স্বপন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র ও বর্তমানে ছাতক পৌর শহরের বাসিন্দা।