• [english_date] , [bangla_date] , [hijri_date]

যুক্তরাজ্যে পুলিশ ষ্টেশনে হাজিরা দিয়ে ছাড়া পেলেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

bilatbanglanews.com
প্রকাশিত June 21, 2026
যুক্তরাজ্যে পুলিশ ষ্টেশনে হাজিরা দিয়ে ছাড়া পেলেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহসহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের পর স্থানীয় পুলিশ ষ্টেশনে হাজিরা দিয়ে ছাড়া পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ এমপি।

শনিবার (২০ জুন) লন্ডনের কেমব্রিজের একটি পুলিশ ষ্টেশনে একজন আইনজীবি(সলিসিটর)নিয়ে হাজির হন।এসময় তিনি অভিযোগ সম্পর্কে তাঁর সম্পৃক্ত থাকার বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন।তদন্তকারি পুলিশ কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে সফররত হাসনাত আব্দুল্লাহ গত ১৯জুন এনিসিপির কয়েকজন নেতার সাথে যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে যান

।ক্যামব্রিজ শহরে তাঁর নেতৃত্বে ছাত্রলীগ নেতা জুবায়েরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্রলীগ নেতা জুবায়েরের ওপর হামলা করা হয়।হামলার শিকার জুবায়েরের চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসলে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির নেতারা পালিয়ে যান।এসময় স্থানীয় জনগণ পুলিশ ও এ্যাম্বুলেন্স ডাকেন।পুলিশ এসে আহত জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।আহত জুবায়ের পুলিশের কাছে হামলার সাথে জড়িতদের নাম ও পরিচয় জানিয়ে অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন,এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি,এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই আটক করে পুলিশ। এ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

 

অপর দিকে, এব্যাপারে গত শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বিবৃতি দিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

 

এতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।

এব্যাপারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এনসিপি ইউকে অ্যালায়েন্সের সাথে যোগাযোগ করা হলে, পুলিশি তদন্তাধীন ঘটনার জন্য কোন বক্তব্য দিতে রাজি হননি।