• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জের ছাতকে শিশু অপহরণ মামলা সহ দুই মামলার তিন আসামি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত March 26, 2026
সুনামগঞ্জের ছাতকে শিশু অপহরণ মামলা সহ দুই মামলার তিন আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে শিশু অপহরণ মামলার দুই জন এবং গরু চুরির চেষ্টা মামলার এক জন সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেছে।

ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ-২৫ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/ ৩০ এর আসামী ইয়াছিন আলী (২৫)-কে গ্রেফতার করা হয়. সে – দোয়ারাবাজার থানার উত্তর নেওতরছই গ্রামের নাছির আলীর পুত্র। আরেক আসামি লিমন হক (২৩), নরসিংপুর (আলীমপুর),গ্রামের আব্দুন নুরের পুত্র।

এদিকে ছাতক থানার এফআইআর নং-২৯,তারিখ-২৫ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৫১১ পেনাল কোড মামলার (চুরির চেষ্টা মামলা)আসামী মোঃ সাইফুর রহমান হৃদয় (২৪)- কে গ্রেফতার করা , হয়েছে। সে দোলারবাজার ইউনিয়নের মঈনপুর পশ্চিমপাড়ার মৃত শফিক মিয়া পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,৩ আসানী-কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।