• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে খুঁটিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টে শ্রমিক আহত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১
ছাতকে খুঁটিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টে শ্রমিক আহত

বিবিএন ডেস্ক: ছাতকে বৈদ্যুতিক শর্টে শামীম আহমদ(৩০) নামের এক বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের সুজন চৌধুরী সড়কের মুখে বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। শামীম আহমদ শহরের বাগবাড়ী- ইটখলা এলাকার মৃত মজর আলীর পুত্র ও বিদ্যুৎ বিভাগের একজন অস্থায়ী শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিদ্যুতের লাইনে কাজ করার জন্য সড়কের মুখে একটি খুঁটিতে উঠে সে। এসময় অসাবধানতার কারণে মেইন লাইনে স্পর্শ করলে বৈদুতিক শর্টে সে খুঁটি থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেলে হাসপাতালে তাকে দেখেতে যান ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার । এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি।