ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে! নষ্ট হচ্ছে বিপুল খাবার

bilatbanglanews.com
প্রকাশিত November 3, 2026
ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে! নষ্ট হচ্ছে বিপুল খাবার

বিবিএন ডেস্ক:

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার অভিযোগ উঠেছে। দূর থেকে ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী।

 

বেলজিয়াম, সুইডেন, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের বিভিন্ন সুপারমার্কেটে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সুইডেনের একটি সুপারমার্কেট জানিয়েছে, সাইবার হামলার মাধ্যমে তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়ে যায়।

 

এর আগে ফ্রান্সের শত শত সুপারমার্কেটেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। ইউরোপের খাদ্য সরবরাহ ব্যবস্থা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

 

সূত্র: বিবিসি, রয়টার্স, এপি ও দ্য গার্ডিয়ান।

03 November 2026

ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে! নষ্ট হচ্ছে বিপুল খাবার

বিস্তারিত কমেন্টে