ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত November 2, 2026
ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

ছাতক থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ শরীফুল আলম, এএসআই ইমাম আহাদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

 

গ্রেপ্তার ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, উদ্ধার করা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম) জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

02 November 2026

ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে