ছাতক সরকারি কলেজ থেকে মানবিকে জিপিএ-৫ পেলেন কানিজ আক্তার আয়েশা

bilatbanglanews.com
প্রকাশিত November 1, 2026
ছাতক সরকারি কলেজ থেকে মানবিকে জিপিএ-৫ পেলেন কানিজ আক্তার আয়েশা

বিবিএন ডেস্ক:

ছাতক সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জন করেছেন কানিজ আক্তার আয়েশা।

 

আয়েশা ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের কাওসার মিয়া চিশতীর মেয়ে। তিনি বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তি মরহুম আজির মিয়া চিশতীর নাতনি।

 

অত্যন্ত মেধাবী আয়েশার এ অসাধারণ ফলাফলে গর্বিত তাঁর পিতামাতা। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন।

 

এদিকে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাতক উপজেলায় পাসের হার ৪২.৯৩ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং এইচএসসি ভোকেশনাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ছাতক থেকে মোট ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

 

ছাতক উপজেলার ১১টি কলেজ থেকে মোট ২ হাজার ৮৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২১৭ জন। পাসের হার ৪২.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

 

ছাতক সরকারি কলেজের ২ জন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১ জন এবং ঝিগলী হাইস্কুল অ্যান্ড কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

 

ছাতক সরকারি কলেজের এবারের ফলাফলে পাসের হার ৩৬.০২ শতাংশ। কলেজটিতে ৪৮৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনকারী একমাত্র শিক্ষার্থী কানিজ আক্তার আয়েশা।

 

অন্যদিকে, ছাতকের একমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ জন। পাসের হার ২১.৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

01 November 2026

ছাতক সরকারি কলেজ থেকে মানবিকে জিপিএ-৫ পেলেন কানিজ আক্তার আয়েশা

বিস্তারিত কমেন্টে