• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত August 8, 2026
সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে গলায় ফাঁস লগিয়ে এক যুবক আ’ত্ম’হ’ত্যা করেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে একটি গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করে হেলাল মিয়া (২০)।

সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ার চর গ্রামের মৃত তোরাব আলী মনাই’র পুত্র।

পুলিশ জানায়,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছাতক থানার এসআই (নিঃ)মো.আনোয়ারুল হক রাতেই ঘটনাস্থলে পৌঁছে একটি মেহগনী গাছের ডাল থেকে ঝুলন্ত হেলালের ম’র’দেহ উদ্ধার করেন।

ম’র’দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না ত’দ’ন্তে’র জন্য মর’দেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,হেলাল মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন । সংসারের অভাব- অনটন ও ঋণগ্রস্ততার কারণে মা’নসিক ক’ষ্ট থেকে তিনি আ’ত্ম’হ’ত্যা করতে পারেন।

ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃ’ত্যুর প্রকৃত কারণ ম’য়’নাত’দ’ন্তে’র রিপোর্ট প্রাপ্তির পর নিশ্চিত হওয়া যাবে।