• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে গানে গানে জুলাই শিরোনামে ছাত্র জনতার বীরত্ব গাঁথা কে স্মরণ।

bilatbanglanews.com
প্রকাশিত August 5, 2026
সুনামগঞ্জে গানে গানে জুলাই শিরোনামে ছাত্র জনতার বীরত্ব গাঁথা কে স্মরণ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুরের মূর্ছনা, স্মৃতির আবেগ আর নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্পে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মারকভিত্তিক দেশব্যাপী সংগীত অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’। রক্তঝরা সেই জুলাইয়ের সাহসের অগ্নিশিখা, শহীদদের মহান আত্মত্যাগ এবং সাধারণ মানুষের মুক্তির স্বপ্নকে সুরের ধারায় ধরে রাখতেই এ ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

 

​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহ্যবাহী হাসন রাজা মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের পর্দা ওঠে।

 

যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা, যে জুলাই লিখেছিল মানুষের মুক্তির গান সেই জুলাই আজও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের স্বপ্নে, আমাদের আগামীতে। এই বিশেষ বার্তা ও চেতনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, জুলাই কেবল একটি মাসের নাম নয় এটি আত্মমর্যাদার উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক অবিনাশী স্মারক।

 

​অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে হাবিবুর রহমান সামির পল্লব এবং তাজকিরা হক তাজিন যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় বৈপ্লবিক ও দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে হাসন রাজা মিলনায়তন এক অনন্য আবেগময় পরিবেশে রূপ নেয়।

 

​অনুষ্ঠানে সুনামগঞ্জের স্বনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় শিল্পীরা তাঁদের সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিভীষিকা ও সাহসের চিত্র ফুটিয়ে তোলেন। এতে ​দলীয় সংগীত পরিবেশন করেন জেশিএ সংগীত দল, জাসাস সুনামগঞ্জ জেলা শাখা, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয় এবং সুনামগঞ্জ জেলা বাউল সমিতির শিল্পীবৃন্দ। ​দলীয় নৃত্য পরিবেশন করেন, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। ​একক সংগীত পরিবেশন করেন, সংগীতশিল্পী সোহেল রানা ও রিপন চন্দ।সার্বিক ব্যবস্থপনা

ও পরিচালনায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

​অনুষ্ঠানে ​উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদস্য সচিব মোনাজির হোসেন সুজন , জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর জাসাস আহ্বায়ক আনোয়ার পারভেজ, , জিল্লুর রহমান এবং যুবদল নেতা বিল্লাল হোসেন। ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান আছান এবং সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা শিল্পকলা একাডেমির সর্বস্তরের শিল্পীবৃন্দ।