• [english_date] , [bangla_date] , [hijri_date]

প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মানবিক সহায়তা তুলে দিতে হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

bilatbanglanews.com
প্রকাশিত May 5, 2026
প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মানবিক সহায়তা তুলে দিতে হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

সুনামগঞ্জ প্রতিনিধি:

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন সুনামগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিতে হবে। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। পরবর্তীতে আরও যাচাই বাছাই করে নির্ভুল তালিকা তৈরির আহবান জানান। হাওর বিপর্যয়ের খবর শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান কি যে উদ্বিগ্ন ও ব্যতিব্স্ত ছিলেন আমরা তার সাথে কথা বলে বুঝেছি। এই জন্য আমরা চারজন কে পাঠিয়েছেন প্রকৃত চিত্র জানাতে। অতীতে কোন দূর্যোগে সুনামগঞ্জে এত বড় টিম এসেছে কি না আমার জানা নেই। আমরা জনগণের সরকার জনগণের কাছে আমাদের জবাব দিহিতা আছে বলেই আমরা ছুটে এসেছি।

মৎস্য প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসীন বলেছেন কৃষকদের শক্তিশালী করলে অর্থনীতি শক্তিশালী হবে। কৃষকদের প্রশ্নে কৃষির প্রশ্নে এই সরকার আন্তরিক। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। তিনি বলেন প্রাকৃতিক এই বিপর্যয় গুলো অতীতে ও ছিল বর্তমানে আছে। যুগে যুগে টেকনোলজি উন্নত হচ্ছে আমরা বিশ্বাস করি এর সমাধান ও করা যাবে। আগামীতে যাতে দূর্যোগ না আসে সে লক্ষ্যে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন আজকে দুটি বিষয় পরিষ্কার প্রথমত ক্ষতি কিভাবে নির্ধারিত হবে এবং সেই নির্ধারণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত মধ্য মেয়াদী কিভাবে পরিকল্পনা নেয়া যায় যাতে করে এই সমস্যা বার বার না হয়।

মঙ্গলবার ৫ মে বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত তিন মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী গণ এসব কথা বলেছেন। সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের রুটিন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আহ্বায়ক কমিটির সদস্য এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী সাংবাদিক পংকজ দে মাসুম হেলাল প্রমুখ। এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জলাবদ্ধতার শিকার সুনামগঞ্জ জেলার ক্ষয় ক্ষতির চিত্র তুলে ধরেন তবে উপস্থিত অনেকেই তার তথ্য সঠিক নয় বলে দাবী করেন। পরে মন্ত্রী গণ জেলার বিশম্ভরপুর উপজেলার খরচার হাওরপারের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মানবিক সহায়তা প্রদান করেন।