ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ অঞ্চল ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কাজের বিষয় নিয়ে শনিবার ২৫ এপ্রিল গোবিন্দগঞ্জ সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে এ অঞ্চলের স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধান ও কমিটি এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন,সুনামগঞ্জ-৫, আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি,সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,ছাতক- দোয়ারার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জনসাধারণের সাথে কথা বলে আমি সকল এলাকার উন্নয়ন করতে চাই।এলাকার রাস্তা- ঘাট, শিক্ষা,কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমি সর্বাগ্রে কাজ করবো। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
তিনি গোবিন্দগঞ্জ অঞ্চলের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন নির্মাণ, শাহ সুফি মোজান্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা, রাধানগর দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ। উর্ধমুখি ভবন সম্প্রসারণ গোবিন্দগঞ্জ
বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়। সীমানা প্রাচীর ও মেরামত-সংস্কার বাংলাবাজার সামারুন নেছা স্কুল এন্ড কলেজ, সিবিপি উচ্চ বিদ্যালয়।
বাসনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর- গোপাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে।
উর্ধমুখি সম্প্রসারণ ভবন নির্মাণ গোবিন্দ গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিলপার সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুড়াইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাউন্ডারি ও গেইট নির্মাণ শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুল্লাআতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কৃষন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেরামত ও সংস্কার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়াইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাকেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দনগর- গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া গোবিন্দগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক
খাইরগাও-বুড়াইরগাও সড়ক,তাজপুর-রামপুর সড়ক, বুড়াইরগাও-মোল্লাআতা সডক,গোবিন্দগঞ্জ বসন্তপুর সড়ক সহ বেশ কয়েকটি সড়ক পাকাকরনে ২৫ কোটি টাকার বরাদ্দ,স্কুল,কলেজ,মাদ্রাসায় বরাদ্দ ৬৬ কোটি টাকা সহ
মোট ৯১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান,নজরুল ইসলাম,ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,শ্রমিকদল,জাসা ও ছাত্রদলের নেতৃবৃন্দ।