• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের তাতিকোনা মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবার-কে এমপি মিলনের আর্থিক সহায়তা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত April 7, 2026
ছাতকের তাতিকোনা মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবার-কে এমপি মিলনের আর্থিক সহায়তা প্রদান

ছাতক প্রতিনিধি:

ছাতক পৌরসভার তাতিকোনা মহল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও আংশিক ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবার মিন্টু ঋষি, লিটন ঋষি শুভঙ্কর ঋষি ও শ্যামল ভট্টাচার্যের পরিবার-কে সোমবার

(৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ-৫, ছাতক – দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ,যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক,পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, স্থানীয় নুপুর দাস প্রমুখ।