• [english_date] , [bangla_date] , [hijri_date]

ইউএনও’র সাথে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

bilatbanglanews.com
প্রকাশিত December 28, 2021
ইউএনও’র সাথে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নিমন্ত্রণের বিষয়ে ইউএনও’র সাথে ও ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ছাতক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেট বানীর পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল/ উত্তরপূর্ব পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব/ দৈনিক শ্যামল সিলেট পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি জুনাইদ আহমদ জুনেদ, সদস্য ও দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আলী মুজিব, দৈনিক জালালাবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতূন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।