দলীয় বৈঠক থেকে মেহেরপুর জেলা জামায়াতের আমির ও ৫ নারীকর্মীসহ আটক ১৩

bilatbanglanews.com
প্রকাশিত April 1, 2021
দলীয় বৈঠক থেকে  মেহেরপুর জেলা জামায়াতের আমির ও ৫ নারীকর্মীসহ আটক ১৩

মেহেরপুরের মুজিবনগরে গোপন বৈঠক করার সময় মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানসহ ১৩ জামায়াতকর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী কর্মী রয়েছেন। সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর মাদরাসার পাশে ফজলুল হক গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, অসংখ্য জিহাদী বই ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

01 April 2021

দলীয় বৈঠক থেকে মেহেরপুর জেলা জামায়াতের আমির ও ৫ নারীকর্মীসহ আটক ১৩

বিস্তারিত কমেন্টে