• [english_date] , [bangla_date] , [hijri_date]

স্বামীহারা বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, পুরস্কারের জন্য মনোনীত সিলেটি সাহেদা

bilatbanglanews.com
প্রকাশিত November 3, 2026

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যের রচডেলে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সাহেদা। স্বামীহারা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়ে নিয়মিত খোঁজখবর রাখায় তিনি আসদা সুপারমার্কেটের মর্যাদাপূর্ণ ‘সার্ভিস সুপারস্টার অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন।

২০১২ সাল থেকে আসদার রচডেল শাখায় কর্মরত সাহেদা বৃদ্ধার কেনাকাটায় সহায়তা, বসার ব্যবস্থা এবং মানসিক সঙ্গ দিয়ে আসছেন। বৃদ্ধার মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে তিনি কঠিন সময়ে মায়ের মতোই আগলে রেখেছেন ওই ক্রেতাকে।

সাহেদার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বৃদ্ধার পরিবারের প্রশংসার পরিপ্রেক্ষিতে আসদার কাস্টমার ম্যানেজার ডেভ জেফস তাকে পুরস্কারের জন্য মনোনীত করেন।

সাহেদা বলেন, নিজের মায়ের ক্ষেত্রেও তিনি এমন মানবিক আচরণই প্রত্যাশা করতেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে কোনো অর্থের প্রয়োজন হয় না।

ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে প্রকাশিত এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।