• [english_date] , [bangla_date] , [hijri_date]

বাঁধের কাজ শেষ হলেই সংবাদ সম্মেলন করতে হবে – বিভাগীয় কমিশনার

bilatbanglanews.com
প্রকাশিত March 6, 2021
বাঁধের কাজ শেষ হলেই সংবাদ সম্মেলন করতে হবে – বিভাগীয় কমিশনার
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সিলেট বিভাগের কমিশনার মশিউর রহমান বলেছেন, হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ শেষ হলেই সংবাদ সম্মেলন করে জনগণকে জানাতে উপজেলা কমিটির প্রতি আহবান জানান। তিনি বলেন সকলের সম্মিলিত সহযোগিতায় কাজ করতে হবে তাহলেই বোরো ফসল ঘরে তোলা সম্ভব। বিভাগীয় কমিশনার বলেন জেলার ৪ টি উপজেলার কাজ বেশি ধীর গতির, এগুলো হচ্ছে শাল্লা,দোয়ারাবাজার, জগন্নাথপুর ও তাহিরপুর।  এসব উপজেলার কাজ আরো দ্রুত গতিতে করতে আরো লোকবল নিয়োগ করে সম্পন্ন করার তাগিদ দেন। তিনি আরও বলেন পত্র পত্রিকার নিউজ দেখে আমরা সতর্ক হই, আমার স্বার্থে আঘাত লাগলেই যদি বলি পরিবেশিত সংবাদ অসত্য তা ঠিক নয়। এ পর্যন্ত ৬২ কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে আরো ২০ কোটি টাকা অচিরেই আসবে।
৬ মার্চ সুনামগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে হাওরের ফসল রক্ষাবাঁধের কাজের অগ্রগতি নিয়ে জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ১ মোহাম্মদ সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী ২ মোহাম্মদ সামসুদদোহা ,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, নুরুল মোমেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সহ ১১  উপজেলার নির্বাহী অফিসার গণ ও  জেলা কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।  পরে বিভাগীয় কমিশনার হাওরের ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেন।
ইউএনও গণ ও  সংশ্লিষ্ট প্রকৌশলী গণ দাবী করেন ফসল রক্ষাবাঁধের কাজ সামান্য বাকী কিন্ত জেলা কমিটির নেতৃবৃন্দ এ দাবী নাকচ করে বলেন এ পর্যন্ত ৬০ থেকে ৭০ভাগ মাটির কাজ সম্পন্ন হয়েছে। কিন্ত ঘাস লাগানো, দুর্মূজ করা , স্লোব এগুলোর কিছুই করা হয়নি ।