পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবী অন্যতায় সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট। 

bilatbanglanews.com
প্রকাশিত November 25, 2026
পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবী অন্যতায় সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট। 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভায় বাস নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পরিচালনা কমিটির সদস্য সুজন মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হলে আগামী ২০ ডিসেম্বর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ নতুন বাস টার্মিনালের সামনে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও শ্রমিক নেতা ফারুক আহমদ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি রিসোর্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাটি আওয়ামী লীগ নেতার উদ্যোগে আয়োজন করা হয়েছিল—এ বিষয়ে বাসশ্রমিকদের কোনো ধারণা ছিল না। আনন্দভ্রমণের কথা বলে কয়েকজন ব্যক্তি একটি বাস ভাড়া করেন। পরে শ্রমিক ইউনিয়নের সদস্য সুজন মিয়া বাসটি নিয়ে যাত্রীদের রাতারগুলে পৌঁছে দেন।

 

বক্তাদের দাবি, সুজন মিয়া ওই সভার বিষয়ে কিছুই জানতেন না। অথচ সভায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে সুজন মিয়ার অবিলম্বে মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুজন মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে

25 November 2026

পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবী অন্যতায় সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট। 

বিস্তারিত কমেন্টে