গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত November 22, 2026
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) এর সুনামগঞ্জ চ্যাপ্টার এর দ্বি বার্ষিক সভা ২১ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ চ্যাপ্টার সভাপতি নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন সালেহ আহমদ। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন প্রবীণ আইনজীবি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী , সুনামগঞ্জ জেলা আইন জীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এনামুল হক, সংগঠনের সিলেটের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক শাহ আলম, শ্রী হট্র প্রকাশনীর প্রকাশক জিবলু রহমান, সাংবাদিক খলিল রহমান চম্পা বেগম প্রমূখ। প্রধান অতিথি বলেন অতীতে যেভাবে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর জন্য সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে আসছে এই সংগঠন আগামীতে আরও বেশী করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষের জন্য বন্যা ও বিভিন্ন দুর্যোগের সময় সহযোগিতার হাত প্রসারিত করব । পরে এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী কে সভাপতি ও নুরুল ইসলাম বজলু কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষিত হয়।

22 November 2026

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

বিস্তারিত কমেন্টে