সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে সীমান্ত উপজেলার ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কার্যকরী কমিটির-২১ টি পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি খসরুল আলম নির্বাচিত হয়েছেন। যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন নি।
সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী হলেন বর্তমান সাধারণ সম্পাদক সবুজ আলম, এনামুল হক ও মোস্তাক আহমেদ। সিনিয়র সহ সভাপতি পদে খন্দকার মোস্তাক আহমেদ ও আং সামাদ। সহ সভাপতি পদে খায়রুল বাশার, চৌধুরী রফিকুল হাসান শাহীন ও বোরহান উদ্দিন। অর্থ সম্পাদক পদে নাছির মিয়া ও ফারুক আহমদ। সহ সাধারণ সম্পাদক পদে আহাদ উল্লাহ ও আলী আহমদ। আন্তর্জাতিক সম্পাদক পদে বদরুল শাহ ও নুর আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মিজানুর রহমান। প্রচার সম্পাদক পদে মুক্তার আবেদীন রাজু। সহ প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম ও এরশাদ মিয়া। দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম। কার্যকরী সদস্য পদে জসিম উদ্দিন,তোফায়েল আহমেদ, হযরত আলী, আখলাকুল, জেনারুল, জয়নাল আবেদীন,মহিবুর রহমান, মনিরুজ্জামান, আলী মোস্তফা, সরোয়ার আহমেদ,বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাছির মিয়া ও লোকমান মিয়া।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী , সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল, আলী হায়দার, ফেরদৌস আলম আখঞ্জী, ডাঃ সামস উদ্দিন ও রাকাব উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৩৬৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২১ নভেম্বর আপিল নিষ্পত্তি, ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের শুনানি, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় যুগ ধরে আমদানিকারক গ্রুপে আনুষ্ঠানিক কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।