• [english_date] , [bangla_date] , [hijri_date]

তুরস্কে স্কুলে ঢুকে কিশোরীর ছুরিকাঘাত, নিহত ১০ বছরের ছাত্রী, আহত ৮

bilatbanglanews.com
প্রকাশিত October 10, 2026
তুরস্কে স্কুলে ঢুকে কিশোরীর ছুরিকাঘাত, নিহত ১০ বছরের ছাত্রী, আহত ৮

বিবিএন ডেস্ক:

তুরস্কের ইস্তাম্বুলে একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ১০ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও আট শিক্ষার্থী। ঘটনার পর হামলাকারী কিশোরী ও তার মা-বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে ইস্তাম্বুলের বাশাকশেহির এলাকার শেখ শামিল ইমাম হাতিপ সেকেন্ডারি স্কুলে। স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে কুচুকচেকমেচে এলাকার একটি হাইস্কুলের ওই শিক্ষার্থী অন্য বিদ্যালয়ের পোশাক পরে সেখানে প্রবেশ করে বলে জানা গেছে। পরে সে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ১০ থেকে ১৩ বছর বয়সী আট শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত হয় ১০ বছর বয়সী এসলেম সারে বুলুত।

আহত এসলেমকে দ্রুত বাশাকশেহির চাম অ্যান্ড সাকুরা সিটি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ উত্তর তুরস্কের বারতিন প্রদেশের কোনুক্লু গ্রামে নেওয়া হয়। গত ৭ অক্টোবর সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।