• ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক-দোয়ারাবাজার আসনে ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মিলন নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছাতক-দোয়ারাবাজার আসনে ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মিলন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

২২৮,সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৩ হাজার ৬৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছাতক-দোয়ারাবাজারের ১৭০ টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৫টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিলন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯শত ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানি পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে মিলন মোট ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

 

ভোট গ্রহণ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকরা। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর বড় প্রমাণ।” তিনি আরও জানান, বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিশাল ব্যবধানের জয় পেয়েছেন।