• [english_date] , [bangla_date] , [hijri_date]

বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশনের সমাবেশ”যেকোন মূল্যে জুলাই বিপ্লব ধরে রাখার প্রত্যয়”

bilatbanglanews.com
প্রকাশিত August 8, 2025
বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশনের সমাবেশ”যেকোন মূল্যে জুলাই বিপ্লব ধরে রাখার প্রত্যয়”

এনামুল হক, বার্মিংহাম থেকে:

যুক্তরাজ্যের বার্মিংহামে চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জুলাই বিপ্লব ফাউন্ডেশনের উদ্যোগে গত ৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহামের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনার আলীমুজ্জামান।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম মাসুম ও উমর ফারুক টিপুর যৌথ সঞ্চালনায় ও মাওলানা সুয়াইবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুদ্দিন।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যসিবাদী হাসিনার পতন হয়েছে। তাই সকল দল ও জনগণের ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য বজায় রাখতে অতীতের মতো সব সময় প্রবাসীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহবান জানান।

 

সমাবাশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্র নেতা সাদিক কায়েম ও ফাউন্ডেশনের এডভাইজার সৈয়দ জামিল ইসলাম বাবু।

 

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জুলাই বিপ্লব ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ফরিদ মিয়া ও হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নর্থ রিজিয়নের সেক্রেটারি জনাব মাওলানা এনামুল হাসান সাবের, হেফাজতে ইসলাম মিডল্যান্ডের সভাপতি মাওলানা এখলাসুর রহমান, জামি মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের প্রধান ইমাম মাওলানা শহীদুল্লাহ আজহারী, বিএনপি নেতা মাফিজ খান,স্মল হিথ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল মালিক পারভেজ, মানারাত ফাউন্ডেশনের ডাইরেক্টর প্রফেসর মাওলানা কাবির উদ্দিন, শিক্ষাবিদ ড. আব্দুল মতিন আজহারী এবং ড. মাহমুদ ,আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিনুর রহমান চৌধুরী, আমার দেশ পত্রিকার সাব এডিটর জনাব অলিউল্লাহ নোমান, আমিনুল ইসলাম মাহমুদ।

 

প্রোগ্রামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁ কালচারাল গ্রুপ।

 

এছাড়াও জুলাই বিপ্লব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ, ডা: নাঈমুর রহমান খালেদ, মাওলানা আব্দুল্লাহ সোহেল, অহিদ উল্লাহ, হাবিবুর রহমান, কাজী বদরুল ইসলাম সরোয়ার ।