• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে সমাজসেবা অফিসে আগুন, সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণ

bilatbanglanews.com
প্রকাশিত June 18, 2025
ছাতকে সমাজসেবা অফিসে আগুন, সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণ

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলা পরিষদ এলাকায় সমাজসেবা কার্যালয়ে মঙ্গলবার বিকেলে হটাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা পরিষদ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প থাকায় তাৎক্ষণিক ক্যাম্পের অফিসার ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ছাতক ফায়ার সার্ভিসের সদস্যরা এসে যুক্ত হন। ভবনে থাকা সকলকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়া হয়। আহতের খবর পাওয়া যায়নি। অফিসের নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। বৈদ্যুতিক লাইন পুরোনো হওয়ায় সকল লাইন পুরে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিসের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত চেষ্টায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।