• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জের ছাতকে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত April 16, 2025
সুনামগঞ্জের ছাতকে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জে ছাতক সিবিএ সিমেন্ট ফ্যাক্টরীর সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অপারেশন ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর এলাকার নোয়ারাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তিনি, ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের হোসেন মিয়ার পুত্র, ছাতক সিবিএ সিমেন্ট ফ্যাক্টরীর সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিআইসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি আব্দুল কুদ্দুস (৫৮)।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের

নেতৃত্বে এসআই সিকান্দর আলী, এসআই সাদেক, এসআই রেজাউল করিম, এসআই রাহিম, পিএসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই তোলা মিয়া ও একদল পুলিশ সদস্য নোয়ারাই গ্রামে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেন। সে থানার দায়েরী নং ১৫ মামলার আসামি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।