• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০
ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেটের রায়হান হত্যা, দেশব্যাপী গণধর্ষণ, দূর্নীতি, লুটপাট, রাজনৈতিক নিপিড়ন, রাষ্ট্রিয় নির্যাতনের প্রতিবাদে ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিরোধের দাবীতে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধীন ধারণ বাজার এলাকায় খেলাফত মজলিস উপজেলার উত্তর ও খুরমা ইউনিয়ন শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের উত্তর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন অাল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা অাখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মজলিসের সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালেহ অাহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর অাহমদ, মজলিসের দক্ষিন খুরমা ইউনিয়ন সভাপতি মাওলানা মফজ্বল অালী, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা নুরুল অালম। এসময় হাফেজ সায়েম অাহমদ, মাওলানা নুর অহমদ, কারী অাবদুল অাজিজ, হাফেজ অাবুল কালাম, মাওলানা অানোয়ার হোসেন, মাওলানা অাতিকুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।