ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত November 14, 2026
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার রাতে ছাতক থানার এসআই আব্দুল জলিল ও এসআই আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়ি থেকে মিফতাহ উদ্দিন ওয়াহিদকে গ্রেফতার করে।

 

গ্রেফতার মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রউফ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি।

 

পুলিশ জানায়, ওয়াহিদ ছাতক থানার দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা নং-১৬ (৮) ২৬ ও মামলা নং-২৪ (১১)-এর আসামি।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) জানান, গ্রেফতার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

14 November 2026

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

বিস্তারিত কমেন্টে