টাওয়ার হ্যামলেটসে খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবার আওতায় ৫,৯৩৪ পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত November 3, 2026
টাওয়ার হ্যামলেটসে খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবার আওতায় ৫,৯৩৪ পরিবার

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্প্রসারিত খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবার প্রথম সপ্তাহের সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বরোর কাউন্সিল-পরিচালিত এস্টেটগুলোর ৩১.৫ শতাংশ এলাকা এ সেবার আওতায় এসেছে। ফলে অতিরিক্ত ৫ হাজার ৯৩৪টি পরিবার সাধারণ আবর্জনা থেকে খাবারের বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারের সুযোগ পাচ্ছে।

 

নতুন এ কার্যক্রমের আওতায় ২৮৩টি কমিউনাল খাদ্য বর্জ্য বিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে রান্নাঘরের ক্যাডি ও কম্পোস্টযোগ্য লাইনার। সংগৃহীত খাদ্য বর্জ্য রিফুড (ReFood) নামের বিশেষায়িত কেন্দ্রে প্রক্রিয়াজাত করে নবায়নযোগ্য বায়োগ্যাস ও কৃষিকাজের সার তৈরি করা হয়।

 

কাউন্সিলের তথ্য অনুযায়ী, বরোতে ফেলে দেওয়া মোট আবর্জনার প্রায় ৩০ শতাংশই খাদ্য বর্জ্য। এ বর্জ্য পুনর্ব্যবহারের হার বাড়াতে সম্প্রসারিত সেবাটিকে বড় মাইলফলক হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

 

ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ বাসিন্দাদের নতুন ক্যাডি ও বিন ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে খাবারের অপচয় রোধ এবং সঠিক উপায়ে খাদ্য বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে।

 

পর্যায়ক্রমে বরোর সব এলাকায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের আশা, এর ফলে স্থানীয় পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।

03 November 2026

টাওয়ার হ্যামলেটসে খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবার আওতায় ৫,৯৩৪ পরিবার

বিস্তারিত কমেন্টে