• [english_date] , [bangla_date] , [hijri_date]

যুক্তরাজ্যের লীডসে বিস্টন কালচারাল শো ও কমিউনিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত June 17, 2026
যুক্তরাজ্যের লীডসে বিস্টন কালচারাল শো ও কমিউনিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্পন্ন

বিবিএন ডেস্ক:যুক্তরাজ্যের লীডসে বিস্টন কালচারাল শো ও কমিউনিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।গত ৩১শে মে ২০২৬ তারিখে লিডসের হলবেকে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত আইএসএসই বিলিভ ইন বিস্টন কালচারাল শো এবং বিস্টন বাংলাদেশী কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিইএম বিসিএসি – পরিচালক হুমায়ুন ইসলামের উপস্থাপনা ও পরিচালনায় আয়োজিত সভায় নিম্নলিখিত অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতা, শিল্পী এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন:

 

* কাউন্সিলর স্টিফেন হলরয়েড – লর্ড মেয়র, লিডস

* ডঃ কুলদীপ ভার্জ ওবিই ডিএল – ডেপুটি লেফটেন্যান্ট, ওয়েস্ট ইয়র্কশায়ার

* হুমায়ুন ইসলাম বিইএম বিসিএসি – পরিচালক, আইএসএসই লিমিটেড

* তৌফিক ওহাব – ইউনিটি থ্রু কালচার

* কমর উদ্দিন – চেয়ারম্যান, জগন্নাথপুর গ্রুপ নর্থ

* অধ্যাপক ডঃ মুহাম্মদ মোশফিক উদ্দিন – লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুল

* মিসেস সুজানা শফিক – সহযোগী অধ্যাপক, লিডস বেকেট ইউনিভার্সিটি

* অমল পোদ্দার – চেয়ারম্যান, পুরবী কালচারাল অর্গানাইজেশন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ লীডস আল মদিনা মসজিদ পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো:আনোয়ার হোসাইন। কমিউনিটি নেতা মল্লিক হোসাইন আহমদ হাসনু,হাফিজ কারি মো শফিকুর রহমান, মো:জিতু মিয়া,প্রমুখ।

* লিনা পল – শিল্পী

* আলি ফ্লেক্স – শিল্পী

* শাহীন – শিল্পী

 

কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপকগণ

হলেন:

* আবদুর রহমান খান

* মিসেস পারভীন আখতার (রেশমা)

*সাউথ লীডস আল মদিনা মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন

* মিসেস মিনারা বেগম

 

এছাড়া সামাজিক ঐক্য, সংস্কৃতি এবং তৃণমূল নেতৃত্বের উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে লিডস এবং ওয়েস্ট ইয়র্কশায়ারের বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় নেতা, স্থানীয় বাসিন্দা, পরিবারবর্গ, স্বেচ্ছাসেবক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।