• [english_date] , [bangla_date] , [hijri_date]

উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম কর্তৃক ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ছাতা উপহার বিতরণ সম্পুর্ন

bilatbanglanews.com
প্রকাশিত July 16, 2025
উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম কর্তৃক ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ছাতা উপহার বিতরণ সম্পুর্ন

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ এর উদ্যোগে সম্প্রতি ১২, ১৩ ও ১৪ জুলাই, রবি, সোম ও মঙ্গলবার এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

 

প্রচণ্ড রোদ ও বৃষ্টির পানি—এই দুই দুর্ভোগের মাঝে শিক্ষার্থীদের যাতায়াতকে কিছুটা সহনীয় করে তোলার লক্ষ্যে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। ফোরামের সদস্যরা নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন।

 

ফোরামের সভাপতি মোঃ মুরাদ আহমদ বলেন-

“সমাজের শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের শুধু বই-পুস্তক নয়, বর্ষায় বৃষ্টিতে সুরক্ষা পাওয়ার মতো একটি ছাতাও হতে পারে শিক্ষায় এগিয়ে যাওয়ার অনুঘটক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পথচলাকে সামান্য হলেও সহজ করবে বলে বিশ্বাস করি।”

 

উল্লেখযোগ্যভাবে, ছাতা পেয়ে আনন্দিত শিক্ষার্থীদের মুখে ছিলো তৃপ্তির হাসি। তাদের একজন বলেছে, “এখন আর রোদ-বৃষ্টিতে কষ্ট করে স্কুলে যেতে হবে না। নতুন ছাতাটা অনেক ভালো লাগছে।”

 

স্থানীয় এক শিক্ষক বলেন,

“এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, তারা সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্য মনে করে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

 

যে সকল প্রতিষ্ঠানে ছাতা বিতরণ করা হয় তা নিম্নরূপ…..

১. নোয়ারাই ইসলামপুর মাদরাসা।

২. নোয়ারাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩.ফকিরটিল্লা সুনুমিয়া প্রাথমিক বিদ্যালয়।

৪. কুমারদানী ইবতেদায়ী মাদরাসা।

৫. হাদা-পান্ডব দাখিল মাদরাসা।

৬. লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসা।

৭. জয়নগর হিফজুল কোরআন মাদরাসা।

৮. শাহ আরফিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯. বড়গল্লা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা।

১০. জোড়াপানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা।

১১. নোয়ারাই মাওঃ হাছন আলী (রহঃ) মাদরাসা।

১২. জোড়াপানি আল আরজ সুফিয়া হিফযুল কুরআন মাদরাসা।

১৩. খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

উল্লেখ্য, ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ দীর্ঘদিন ধরে ইসলামী, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ, সহসভাপতি মাওঃ সেলিম হোসেন, সামছু উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমীন।