• [english_date] , [bangla_date] , [hijri_date]

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত May 31, 2022
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবিএন ডেস্ক:যুক্তরাজ্যে  গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক রয়েল রিজেন্সি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম.এ মালিক।

প্রধান অতিথি হিসেবে ছিলেন আগামী বাংলাদেশের কান্ডারি দেশ নায়ক জনাব তারেক রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতৃস্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ও বাংলাদেশ থেকে আগত অতিথি হিসেবে আমাদের ছাতক উপজেলার স্বনামধন্য সাবেক ভাইস চেয়ারম্যান,বিগত পৌর নির্বাচনে জাতীয়তাবাদী দল মনোনীত মেয়র প্রার্থী ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ সভাপতি জনাবা রাশিদা আহমদ ন্যান্সি।

দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করার পর অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মূলক বক্তব্যে অনুষ্ঠানটি উজ্জীবিত হয়ে উঠে।

বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণের জান,মাল,নিরাপত্তা আজ হুমকির মুখে।রাতের ভোটের সরকার মানুষের মৌলিক অধিকার তথা বাক স্বাধীনতা হরণ করে দমন,পীড়ন,গুম,খুন চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। জীবন যাপন আজ হুমকির মুখে।তেল,বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে।

তাই এই ফ্যাসিবাদী সরকারকে হঠাতে একটাই কথা, আন্দোলন যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে..এই শ্লোগান বুকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিতে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে একজোট হয়ে আন্দোলনকে বেগবান করার উদাত্ত আহ্বান জানিয়ে,Take back Bangladesh….বিকল্প আর কিছুই নেই।। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী,মিডিয়া ব্যক্তিত্বসহ অনুষ্ঠান আয়োজকদে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।