• [english_date] , [bangla_date] , [hijri_date]

অভিযোগ করেছেন রেলমন্ত্রীর স্ত্রী,তবে বরখাস্ত করতে বলেননি

bilatbanglanews.com
প্রকাশিত May 8, 2022
অভিযোগ করেছেন রেলমন্ত্রীর স্ত্রী,তবে বরখাস্ত করতে বলেননি

বিবিএন ডেস্ক: বিনা টিকিটে ট্রেনে চড়া সেই তিন যাত্রী তাঁর স্ত্রীর আত্মীয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি পরে সেটা জানতে পেরেছেন। তবে তার স্ত্রী শুধু অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন (বরখাস্ত) করতে বলেননি বলে মন্ত্রী জানান।

রোববার (৮ মে) রেল ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি।

সম্প্রতি বরখাস্তকৃত টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার নির্দেশ এবং পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো নূরুল ইসলাম সুজন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনাটা বের হয়ে আসবে।

টিআইবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, টিআইবি দ্রুত সময়ে একটি বিবৃতি দিয়েছে। এখানে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না- তা দেখার আগেই তারা এটা করেছে।