• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত১

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২১
তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত১

নিজস্ব প্রতিবেদক : তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া(২৪) নামে এক পথচারী নিহত এবং আহত হয়েছে মোটরসাইকেল চালক।

সোমবার (২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজারের পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটেছে। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, লোকজন আহত মাসুক মিয়াকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত পথচারী মাসুক মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়ার ছেলে।
আহত মোটর সাইকেল চালক শাহরিন মিয়া(১৮) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।