বিবিএন ডেস্ক:
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহরের এ ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় এসএমপি ডিবির একটি দল।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) ও রাজু ইসলাম (২৫)।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।