• [english_date] , [bangla_date] , [hijri_date]

ইংল্যান্ডে করোনায় মঙ্গলবার মৃত্যু ১৭০ জনের,আক্রান্ত ২৬,৮৫২ জন

bilatbanglanews.com
প্রকাশিত August 17, 2021
ইংল্যান্ডে করোনায় মঙ্গলবার মৃত্যু ১৭০ জনের,আক্রান্ত ২৬,৮৫২ জন

বিবিএন ডেস্ক :ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬,৮৫২ জন । গতকাল সোমবার ছিলো ২৮,৪৩৮ জন, রবিবার ছিলো ২৬,৭৫০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ২২ হাজার ২৪১ জন।(ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৩০৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৭০ জনের । গতকাল সোমবার ছিলো ২৬জন, রবিবার ছিলো ৬১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৪৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৪১৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৮ লাখ ৪১ হাজার ৯৭১ জন।