লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

bilatbanglanews.com
প্রকাশিত July 13, 2021
লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বিবিএন ডেস্ক: করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে।

চলমান সরকারি বিধি-নিষেধে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ধ রাখা হয়েছে গণপরিবহনসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে সেনা ও বিজিবি সদস্যরা।

কঠোর এই বিধিনিষেধে বিপাকে পড়ে নিম্নআয়ের মানুষেরা। বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে।

13 July 2021

লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বিস্তারিত কমেন্টে