হাটহাজারী মাদরাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির

bilatbanglanews.com
প্রকাশিত March 28, 2021
হাটহাজারী মাদরাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির

বিবিএন নিউজ ডেস্ক : দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এ সংবাদ সম্মেলন হবে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও সরকার-সমর্থকদের হামলায় হতাহত হওয়ার ঘটনায় আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

28 March 2021

হাটহাজারী মাদরাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজত আমির

বিস্তারিত কমেন্টে