ইংল্যান্ডের নিউক্যাসেল আরভিআই হাসপাতালে বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম

bilatbanglanews.com
প্রকাশিত December 6, 2020
ইংল্যান্ডের নিউক্যাসেল আরভিআই হাসপাতালে বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম

বিবিএন নিউজ ডেস্ক: যে হাসপাতালগুলোতে বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে তারমধ্যে রয়েছে বৃটেনের নিউক্যাসেলে অবস্থিত রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারি বা আরভিআই হাসপাতাল। এ সপ্তাহেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেখানে। ভ্যাকসিন প্রদানের প্রথম ধাপেই এই হাসপাতাল রয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচএস। এ খবর দিয়েছে ক্রনিকল লাইভ।

এ নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে হাসপাতালটিতে। ভ্যাকসিন কার্যক্রম শুরু করাকে বলা হচ্ছে, এনএইচএসের ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। আরভিআই হাসপাতাল ছাড়াও নিউক্যাসেলের একাধিক হাসপাতালে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম দফায় যাদের বয়স ৮০ বছর তাদের মধ্যে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া, কেয়ার হোমগুলোও এই তালিকায় রয়েছে।(ওয়ান বাংলা)

06 December 2020

ইংল্যান্ডের নিউক্যাসেল আরভিআই হাসপাতালে বিশ্বের প্রথম ভ্যাকসিন কার্যক্রম

বিস্তারিত কমেন্টে