• [english_date] , [bangla_date] , [hijri_date]

রফিকুর রহমান দোয়ারার নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে মাঠে নামছেন

bilatbanglanews.com
প্রকাশিত November 25, 2020
রফিকুর রহমান দোয়ারার নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে মাঠে নামছেন

দোয়ারাবাজার  প্রতিনিধিঃ গত ২৪শে নভেম্বর ২০২০ মঙ্গলবার বাদ এশা ২নং নরসিংপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের সর্বস্থরের জনগনের সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রফিকুর রহমান সাহেব  এলাকার সবার সাথে মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করেন।

প্রবীণ মুরুব্বি ও সাবেক মেম্বার জনাব  আফিজুর রহমান সাহেব উক্ত সভায় সভাপতিত্ব করেন।

গ্রাম ও এলাকার সর্বস্থরের মানুষের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে  সবাই জনাব রফিকুর রহমানের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়  এ  সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর গ্রামের মুতওয়াল্লি জনাব মাসুক আলী, বিশিষ্ট মুরুব্বি লয়লুছ আলী, আমির আলী, আব্দুল গফুর,তেরাব আলী, ইলিয়াস আলী, আলী আকবর, আহাদ আলী প্রমুখ।

এ সময় চেয়ারম্যান প্রার্থী জনাব রফিকুর রহমান বলেন,আমি আপনাদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের এক সন্তান। আপনাদের সামনে আমার বেড়ে উঠা।  সুতরাং আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া নিয়ে আমি আমার প্রিয় নরসিংপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।