ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত November 15, 2026
ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুরস্থ হাজী ইউসুফ আলী এতিমখানা ও দাখিল মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে খাবার ভাগাভাগি এবং তাদের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’-এর আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ছাতক ফাউন্ডেশন।

 

রবিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

 

এতে উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্ঠাতা, তরুণ সংগঠক ও সমাজকর্মী সাঈদুর রহমান সাঈদ, সহ-প্রতিষ্ঠাতা জুবায়েদ আহমদ, সংগঠনের সদস্য ময়নুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক এন. আর. তানজিম, আহসান হোসেন সানী, ইসফাক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

 

এ সময় টিম ছাতকের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এতিমদের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা প্রদর্শনের ব্যাপারে আমাদের বিশেষভাবে উৎসাহিত করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব।’ এ কথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল পাশাপাশি করে দেখিয়েছেন।” (সহিহ বুখারি, হাদিস: ৫৩০৪)

 

তিনি আরও বলেন, “এতিম শিশুর মুখে একটু হাসি ফোটানো, তাদের স্নেহ করা এবং ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমাদের ক্ষুদ্র এই আয়োজন হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এর পেছনে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা।”

15 November 2026

ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে