বিবিএন ডেস্ক:
ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. জহিরুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ছাতক বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে থানা-পুলিশ।
গ্রেফতার জহিরুল ইসলাম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মো. মনফর আলীর ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বাংলাদেশ রিকশা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আওয়ামী লীগের পদধারী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন (পিপিএম)-এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত ও এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার জহিরুল ইসলাম ছাতক থানার মামলা নং-১৬ (৮) ২৬-এর আসামি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন।