• [english_date] , [bangla_date] , [hijri_date]

ফ্রান্সের পর ব্রিটেনেও বিক্ষোভ-সহিংসতার আশঙ্কাঃ ছড়াচ্ছে ‘জেন জি’ আন্দোলনের পোস্টার

bilatbanglanews.com
প্রকাশিত October 21, 2026
ফ্রান্সের পর ব্রিটেনেও বিক্ষোভ-সহিংসতার আশঙ্কাঃ ছড়াচ্ছে ‘জেন জি’ আন্দোলনের পোস্টার

বিবিএন ডেস্ক:

ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়িভাড়া, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও তরুণদের বেকারত্বের প্রতিবাদে ‘জেন জি’ বিক্ষোভের ডাক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টার ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে চলমান দাঙ্গা এবং ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভের মধ্যে এসব পোস্ট ঘিরে ব্রিটেনেও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ঘোষিত কর্মসূচিগুলোর আয়োজক ও বাস্তব প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে চলতি সপ্তাহান্তে বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়ে অনলাইনে পোস্টার প্রকাশ করা হয়েছে। একটি পোস্টারে রাসেল স্কয়ার থেকে যাত্রা শুরু করে ওয়েস্টমিনস্টারে যাওয়ার কর্মসূচির কথা উল্লেখ রয়েছে। সেখানে বাড়িভাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় ও তরুণদের কর্মসংস্থানের সংকটকে বিক্ষোভের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে