বিবিএন ডেস্ক:ছাহেবজাদা ফুলতলী ও সাবেক সংসদ সদস্য আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন ফিতনার এই যুগে সবাইকে ঈমান-আকিদার প্রতি সব সময় শতর্ক থাকতে হবে। যুক্তরাজ্য সফর কালে লীডসের বিস্টন আল মদিনা মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। গত ৮সেপ্টেম্বর বাদ জুহর তিনি স্থানীয় আল-মদিনা জামে মসজিদ, যোহরের নামাজ আদায়সহ সংক্ষিপ্ত বয়ান পেশ করেন। পরিশেষে মসজিদ লাগোয়া নতুন ক্রয়কৃত Leeds Bangladeshi Centre পরিদর্শন করে মুনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন আল মদিনা মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আলহাজ্ব মো:গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মো:পীর জিলানী,সাবেক সভাপতি ও বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল আহমদ,মাওলানা,ক্বারি,মহি উদ্দিন মিসবাহ,হাফিজ ক্বারি শফিকুর রহমান,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি নাসির উদ্দিন খান,আলহাজ্ব মো:ফরিদ আলী,মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আবু খালেদ,মোস্তফা শাহরিয়ার আলিসহ মসজিদ সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।