নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্যের সাউথ লীডস বাংলাদেশী ওয়েলফেয়ার কমিউনিটি ট্রাস্টের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মো:আনোয়ার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন,আলহাজ্ব, হাফিজ ও ক্বারী মো:শফিকুর রহমান।বিশিষ্ট কমিউনিটি নেতা মল্লিক হোসাইন আহমদ হাসনুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠান গতকাল ১৯শে এপ্রিল দুপুর ১২টায় ভীস্টনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লীডস সিটি কাউন্সিলের সিনিয়র ও প্রবীণ কাউন্সিলর মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পাউল রে,কাউন্সিলর মো:সাফওয়ান খান,ব্রাডফোর্ড কাউন্সিল নির্বাচনের কাউন্সিল পদপ্রার্থী মো:হুমায়ুন,বক্তব্য রাখেন,কমিউনিটি নেতা আবু বকর,মো:জামান মিয়া,আলহাজ্ব ওয়াশিদ আলী,তাজ উদ্দিন আহমেদ,মো:জিল্লুল হক, আব্দুল জব্বার, মো:মুহিবুর রহমান,মো:অলিউডর রহমান অলি, মো:আক্তার হোসেন, শাহীন মিয়া,সভায় উপস্থিত ছিলেন,মো:ইসলাম উদ্দিন, আলহাজ্ব, দুদু মিয়া,মো:সুরত মিয়া,সৈয়দ সাঈদ মিয়া,মো:খালেদ মিয়া,মো:আব্দুল আলী, মো:কয়েস মিয়া,মো:আলা মিয়া,মো:আঙুর মিয়া,মো:মাহবুব মিয়া,মো:আব্দুল আউয়াল,আহমদ আলী,রাহেল মিয়া জিম্মাদারসহ প্রমুখ। আলহাজ্ব হাফিজ ও ক্বারী মো:শফিকুর রহমানের বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।সভায় বক্তারা আল মদিনা মসজিদের পাশের স্থানীয় ভ্যালে সার্কেল কমিউনিটি সেন্টার ক্রয় করার জন্য পরিচালনা কমিটি ও স্থানীয় মুসলিম কমিউনিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া স্থানীয় মুসলিম তথা বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
