• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২
সুনামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্দোগে দলটির ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশাল র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে পুরাতন বাসটেন্ডে সমাবেশ করে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসটেন্ড এলাকায় এসে সমাপ্ত করে। বিক্ষোভ মিছিলের আগে পুরাতন বাসটেন্ড এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সাংসদ নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড.মল্লিক মহিউদ্দিন সুহেল, সৈয়দ মো.তিতুমীর, আব্দুল মোতালেব খান, অ্যাড, মাশুক আলম, আতম মিসবাহ, অ্যাড.শেরনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, আবুল মনসুর শওকত, আনিসুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসির উদ্দিন লালা, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস, সদস্য সচিন হারুনুর রশিদ, কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার দমন পীড়ন করে আন্দোলন ঠেকাতে পারবে না। সরকারের পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। তাই পুলিশ দিয়ে বাধা দিচ্ছে।