• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

জনগনের ভোটের অধিকার ফিরাতে , ফয়সালা হবে রাজপথে – আফরোজা আব্বাস

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২
জনগনের ভোটের অধিকার ফিরাতে , ফয়সালা হবে রাজপথে – আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ খুব কষ্টে আছেন। জনগন এ জালিম সরকারের ভয়ে মুখ খুলছে না। এবার জনগণের ভোটের অধিকার ফিরাতে ,ফয়সালা হবে রাজপথে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন খেলা হবে। পুলিশকে ব্যারাকে রেখে মাঠে আসুন, রাজনৈতিক খেলা খেলি। কিন্তু আপনারা সেই খেলা জানেন না। তাই আপনারা এখন ইভিএম দিয়ে খেলতে চান। কারণ আপনারা ইভিএম বানিয়েছেন নৌকাকে পাস করাতে। কিন্তু এবার আপনাদের কোনও নীল নকশা কাজে আসবে না। মানুষ জেগে ওঠেছে। বিশ^বাসী আপনাদের গুম-খুন আর দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে। তাই প্রতিবেশী দেশের কাছে ক্ষমতায় টিকিয়ে রাখার যতই আবদার করুন না কেন, কিছুতেই কাজ হবে না। যারা পুলিশ কে সামনে রেখে খেলে এরা কাপুরুষ।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে স্মরণকালের ভয়বহ বন্যায় ক্ষতিগস্ত্র মহিলা দলের নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহিলা দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জন নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।
জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনিপর সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরীন খান, বিএনপির কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমেদ, আতম মিছবাহ, আবুল কালাম, সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, রাখাব উদ্দিন, ফুল মিয়া, এডভোকেট আব্দুল হক, আবুল মনসুর শওকত, মমিনুল হক কালারচান, কামরুল হাসান রাজু, মুনাজ্জির হোসেন সুজন, মনাজ্জির আহমেদ, ছাত্রদল আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।