যুক্তরাজ্যে ২৬ বছর বসবাস করেও আইএলআর পেতে আরও ২০ বছর অপেক্ষার মুখে অন্ধ বৃদ্ধা

bilatbanglanews.com
প্রকাশিত November 17, 2026
যুক্তরাজ্যে ২৬ বছর বসবাস করেও আইএলআর পেতে আরও ২০ বছর অপেক্ষার মুখে অন্ধ বৃদ্ধা

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যে দীর্ঘ ২৬ বছর বসবাস করেও স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পেতে আরও প্রায় ২০ বছর অপেক্ষা করতে হতে পারে ৬৭ বছর বয়সী অন্ধ নাইজেরীয় নারী কমফোর্টকে। নতুন অভিবাসন নীতির কঠোর নিয়মের কারণে এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে যুক্তরাজ্যে আসেন কমফোর্ট। পরে তীব্র গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে তিনি দৃষ্টিশক্তি হারান। তাঁর বয়স, শারীরিক অবস্থা এবং দীর্ঘদিনের বসবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) দেওয়ার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করে দেশটির হোম অফিস।

 

এমনকি হোম অফিসের পক্ষ থেকে তাঁকে ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অথচ কমফোর্ট কখনো ভারতেই যাননি। বিষয়টি নিয়ে অভিবাসী অধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে হোম অফিস চিঠির ভুল সংশোধনের কথা জানিয়েছে।

 

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের প্রস্তাবিত নতুন ‘আর্নড সেটেলমেন্ট’ মডেলের কঠোর নিয়ম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন নীতির কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসকারী অনেক অভিবাসীকেও স্থায়ী বসবাসের অনুমতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

 

উল্লেখ্য, আইএলআর (Indefinite Leave to Remain) হলো যুক্তরাজ্যে অনির্দিষ্টকালের জন্য বসবাস, কাজ ও পড়াশোনার অনুমতি। এটি ব্রিটিশ নাগরিকত্ব নয়, তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে পরবর্তী সময়ে নাগরিকত্বের আবেদন করার সুযোগ রয়েছে।

17 November 2026

যুক্তরাজ্যে ২৬ বছর বসবাস করেও আইএলআর পেতে আরও ২০ বছর অপেক্ষার মুখে অন্ধ বৃদ্ধা

বিস্তারিত কমেন্টে