সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারকে বিজিবি গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রঞ্জিত সরকার। পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সেই আবেদন বাতিল হওয়ার পর তিনি ভারতে আসেন। সেখান থেকে রোববার ভোরে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও দাবি করা হয়েছে।