• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরী স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত October 10, 2026
সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরী স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজকর্মী রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতিকে ধারণ করে সুনামগঞ্জে স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং শিল্পসংস্কৃতির চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং রূপক চৌধুরীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, মানব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীন আরা লেইছ, চিত্রশিল্পী স্বপন রায়, অঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

রাকেশ রঞ্জন চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর স্মৃতিতে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি তুলে ধরার পাশাপাশি শিশু কিশোরদের চিত্রকলার প্রতি আগ্রহী করে তোলার সুযোগ তৈরি হয়েছে।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুকিশোরদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও নান্দনিক বোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন স্থানীয় পর্যায়ে শিল্পচর্চার পরিবেশ গড়ে তোলা এবং নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।