নিজস্ব প্রতিনিধি:
ভারতে জন্ম নেওয়া এক ট্রান্সজেন্ডার অভিবাসী স্কটিশ গ্রিন পার্টির এমএসপি নির্বাচিত হয়েছেন। নন-বাইনারি পিএইচডি শিক্ষার্থী কিউ মানিভান্নান (Q Manivannan) বর্তমানে যুক্তরাজ্যে স্থায়ী ভিসা না থাকা সত্ত্বেও বছরে £৭৭,৭১১ বেতনের এই দায়িত্ব পালন করবেন।
নিজেকে “কুইয়ার তামিল অভিবাসী” হিসেবে পরিচয় দেওয়া মানিভান্নান শুক্রবার (৮ মে) এডিনবরো অ্যান্ড লোথিয়ানস ইস্ট আসনে জয়ী হন। জানা গেছে, তিনি সহকর্মীদের বলেছেন— এই জয় তাকে সময় দেবে, যাতে তিনি £৫,০৪৭ খরচের “গ্লোবাল ট্যালেন্ট ভিসা”র জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করতে পারেন।
স্কটিশ সরকার আইন শিথিল করার পরই যুক্তরাজ্যের নাগরিক নন এমন ব্যক্তিদের স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়, যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন।